সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১২ / ১৫, ও ১৬ই মার্চ, ২০১২ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে (১ম-৭৪তম আবর্তন), সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগে সঙ্গীত, নাটক, আবৃত্তি ও সাহিত্যানুরাগী, সকল সংস্কৃতিকর্মীকে নিয়ে



সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন-এর ২৮ বছর পূর্ণ হতে চলেছে। বর্তমানে কণ্ঠশীলন বিদ্যায়তনের ৭৪তম আবর্তন (ব্যাচ) চলছে। এই বিদ্যায়তন থেকে ইতোমধ্যে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অভিজ্ঞানপত্র গ্রহণ করেছেন। কণ্ঠশীলন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিনকে ঘিরে আগামী ১৫, ও ১৬ই মার্চ, ২০১২ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে (১ম-৭৪তম আবর্তন), সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগে সঙ্গীত, নাটক, আবৃত্তি ও সাহিত্যানুরাগী, সকল সংস্কৃতিকর্মীকে নিয়ে আমরা ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব-২০১২ এর আয়োজন করতে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের ব্যবস্থা থাকবে আগামী ১লা মার্চ থেকে ১২ই মার্চ ২০১২ তারিখ পর্যন্ত। নিবন্ধন ফি নিচের ঠিকানায় সরাসরি পাঠানো যাবে। প্রতিজনের জন্য নিবন্ধন ফি ৩০০.০০ (তিনশত) টাকা দম্পতির ক্ষেত্রে ৫০০.০০ (পাঁচশত) টাকা প্রযোজ্য হবে। স্বজন-বান্ধবদের ক্ষেত্রে নিবন্ধনের প্রয়োজন নেই তবে আলাদাভাবে কূপন সংগ্রহ করা যাবে। আমাদের অনেক প্রত্যাশা কণ্ঠশীলন পরিবারের একজন সদস্য হিসাবে কণ্ঠশীলন ব্রত পালনে সকলেই নির্দ্বিধায় এগিয়ে আসবে। সুন্দর এক বাংলাদেশে এক মান বাংলা ভাষা গঠনে তুমিও যুক্ত থাকবে। শিল্পী কাইয়ুম চৌধুরী সভাপতি যোগাযোগ : পান্থনিবাস ১৭ সেন্ট্রাল রোড, হাতিরপুল, ঢাকা ফোন : 01552327305. 01730039090