শুক্রবার, ৯ মার্চ, ২০১২

ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১২ / ১৫, ও ১৬ই মার্চ, ২০১২ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে (১ম-৭৪তম আবর্তন), সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগে সঙ্গীত, নাটক, আবৃত্তি ও সাহিত্যানুরাগী, সকল সংস্কৃতিকর্মীকে নিয়ে

অভয় বাজে হৃদয় মাঝে
সুধী, হাজার বছরের বাংলা ভাষা নিয়ে বাঙালি যেমন গর্বিত তেমনি সেই ভাষাকে এক মান ভাষায়, এক সাহিত্যের ভাষায় পৃথিবীময় ছড়িয়ে দিতেও বাংলাভাষী আজ বদ্ধপরিকর। আজকের দিনে সকল বাংলাভাষা প্রেমীকে আহবান করি, আসুন যুথবদ্ধ হয়ে আরও একবার মাতৃভাষার পাশে দাঁড়াই, মমতাময়ী বাংলাকে অনুপুঙ্খ মর্যাদাদানে একাত্ম হই। কণ্ঠশীলন তার জন্মাবধি এই প্রয়াস করে যাচ্ছে আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গী হয়ে। কণ্ঠশীলন গত ঊনত্রিশ বছর ধরে কেবল সুবাচনের পাঠেই অংশ নিচ্ছে এমন নয়, বাংলা ভাষার বড় কবি, সাহিত্যিকদের সঙ্গে নিবিড় এবং বিশদ পরিচয়সহ জীবনকর্মে তার প্রভাব ঘটিয়ে চলেছে। আর এ ভাবেই গড়ে উঠেছে বৃহৎ কণ্ঠশীলন পরিবার, ছয় হাজারেরও অধিক সদস্যের। আগামী ১লা ও ২রা চৈত্র ১৪১৮ / ১৫ ও ১৬ই মার্চ ২০১২, বৃহস্পতিবার ও শুক্রবার, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় দেশময় ছড়িয়ে থাকা এই দীক্ষিত ভাষা-সেবক ও আবৃত্তি প্রেমীদের নিয়ে কণ্ঠশীলন উদযাপন করতে যাচ্ছে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব। দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন হবে প্রথম দিন বৃহস্পতিবার বিকাল ৪টায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যাঁদের উপস্থিতির সদয় সম্মতি পেয়েছি: সনজীদা খাতুন- সভাপতি, ছায়ানট, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ, নাসির উদ্দিন ইউসুফ - সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট রামেন্দু মজুমদার - সভাপতি,বিশ্বনাটক আসাদুজ্জামান নূর - সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ লিয়াকত আলী লাকী - সভাপতি,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন হাবিব উল্লা সিরাজী - সভাপতি, জাতীয় কবিতা পরিষদ আপনিও সবান্ধব আমন্ত্রিত। শিল্পী কাইয়ুম চৌধুরী সভাপতি, কণ্ঠশীলন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন