সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

কণ্ঠশীলনের শুদ্ধ উচ্চারণও আবৃত্তিশিক্ষার চতুঃসপ্ততিতম (৭৪) আবর্তন



শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিশিক্ষার চতুঃসপ্ততিতম (৭৪) আবর্তন শুরু হচ্ছে। ৪ মাসের এই কোর্সের ক্লাস প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। প্রশিক্ষক হিসাবে থাকবেন - সনজীদা খাতুন, আবুল মোমেন, মীর বরকত, গোলাম সারোয়ার, এনায়েত কাজল এবং জহিরুল হক খান। আবেদনপত্র পাওয়া যাবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের তিন তলায় শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা। মর্মর ১৪ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। সাক্ষাতকার - ৩০শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের দুই তলায় সকাল ৯টায়। বিশেষ দ্রষ্টব্য : * ক্লাস যথারীতি টিএসসি’র দোতলায় অনুষ্ঠিত হবে। * প্রয়াত কবি শামসুর রাহমান, অধ্যক্ষ ওয়াহিদুল হক ও বাকশিল্পী নরেন বিশ্বাসের সংগঠন কণ্ঠশীলনের কোন শাখা নেই। যোগাযোগ : ০১৫৫২৩২৭৩০৫, ০১৭৩০০৩৯০৯০, ০১৭১৭৪৩৭৪৫৫, ০১৯৭০০৩৯০৯০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন